গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ২, পলাশবাড়ীর ১ ও সুন্দরগঞ্জ উপজেলার ১ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার রাত ৯ টায় জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামানিক এ তথ্য নিশ্চিত করেন।
গোবিন্দগঞ্জে ২টিতে নির্বাচিতরা হলেন শালমারা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন তালুকদার শামীম (আনারস ) ৬ হাজার ১৫৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের শাহানা আকতার (নৌকা) ভোট পেয়েছেন ৪ হাজার ৬৭৮। কামারদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী তৌফিকুল ইসলাম তৌফিক (মোটরসাইকেল ) ৮ হাজার ৩৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের শরিফুল ইসলাম (নৌকা) ভোট পেয়েছেন ৮ হাজার ১৭।
পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী তৌফিকুল আমিন মন্ডল ( চশমা ) ৪ হাজার ৮৮৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সুলতান আহমদ (ঘোড়া) ভোট পেয়েছেন ৩ হাজার ৭৪০। সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নাফিউল ইসলাম জিমি (আনারস) ৩ হাজার ৯৬৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির মাজহারুল ইসলাম (ধানের শীষ) ভোট পেয়েছেন ৩ হাজার ২২২।
জেড





