রাজধানীর খিলগাঁওয়ে ট্রাকচাপায় মেহেদি হাসান রনি (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন।  তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়।

খিলগাঁও ফ্লাইওভারের দক্ষিণ পাশে বৃহস্পতিবার ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সবুজবাগ থানার ডিউটি অফিসার এসআই আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মায়ের জন্য ওষুধ নিয়ে যাত্রাবাড়ী থেকে ফেরার পথে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

রনি খিলগাঁও বনশ্রীর ৪/২ নম্বর রোডের ২৬ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

এএইচ