জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের কর্মীরা।
মঙ্গলবার দুপুর ২টায় যমুনা ফিউচার পার্ক এলাকায় বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মু. সেলিম উদ্দীন।
এসময় বিক্ষুদ্ধ জামায়াত-শিবির কর্মীরা মিথ্যা মামলায় এটিএম আজহারকে ফাঁসির দণ্ডাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়।
অবিলম্বে আজহারসহ সকল নেতাদের বিরুদ্ধে বিচারাধীন মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নি:শ্বর্ত মুক্তি দাবি করেন নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে বসুন্ধরা এলাকায় কয়েকটি ককটেল ফুটে। এসময় কয়েকটি গড়ি ভাংচুর করা হয়।
কেবি/এএইচ/ইআর
যমুনা ফিউচার পার্ক এলাকায় বিক্ষোভ http://youtu.be/T-i8ArTOnAc





