সারাদেশে নেতাকর্মীদের উপর গুম, খুন, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।

রবিবার সকাল সাতটায় কুষ্টিয়া শহর ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ খানের নেতৃত্বে শহরের বড়বাজার রেলগেটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বড়বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শিবিরের নেতা কর্মীরা রাস্তা অবরোধ করে। এসময় রাস্তায় কোন যান চলাচল করতে দেখা যায়নি।

মিছিলে অন্যান্যের মধ্যে কুষ্টিয়া সরকারী কলেজ, পলিটেকনিক, পৌর পশ্চিম শাখা সহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমকে