ফরাসউদ্দিনকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদায় বেতন ও চাকরি কমিশনের সভাপতি (পূর্ণকালীন) হিসাবে ৬ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। একইসঙ্গে কমিশনের ৩ সদস্যের পদমর্যাদা ঠিক করেছে সরকার।
বৃহস্পতিবার এ বিষয়ে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ পাওয়া অন্য ৩ সদস্য সাবেক হিসাব মহা নিয়ন্ত্রক মো. সাহাদ চৌধুরী,স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব খুরশীদ আলম এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সাবেক সচিব মুহম্মদ আবুল কাশেমকে সচিব পদমর্যাদায় ৬ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।
গত বছরের ২৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে ১৬ সদস্যের বেতন ও চাকরি কমিশন গঠন করে সরকার। উক্ত কমিশনের সভাপতিসহ ৪ সদস্যের নিয়োগ গত বছরের ১৭ ডিসেম্বর থেকে ধরা হয়েছে।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
জাতীয়
আপিল বিভাগের বিচারপতির মর্যাদায় ফরাসউদ্দিন