ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৭জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় অনুপ ও অনিক নামে দুজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৯টায় শহরের নরেশ চৌহান সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদিন আগে কেন্দ্রীয় কমিটির নির্দেশে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা দেয় জেলা আওয়ামী লীগ। কিন্তু ছাত্রলীগের একাংশ ওই কমিটিকে প্রত্যাখ্যান করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আরেকটি কমিটি ঘোষণা দেয়।

কমিটি গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে নরেশ চৌহান সড়কের জেলা পরিষদ মার্কেটে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এআই