ফরিদপুর শহরের লক্ষ্মীপুর ও গোয়ালচামট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
র্যাব-৮-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার দুপুরে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- রবিবার দুপুরে শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি বিহারী কলোনির সামনে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন আলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল।
র্যাবের অপর একটি দল একই সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের ২নং কুঠিবাড়ি লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট মনোয়ার হোসেন মনাকে ৫১০পিস ইয়াবাসহ আটক করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে মনা জানায়, সে দীর্ঘদিন ধরে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে ফরিদপুরের বিভিন্ন স্থানে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





