তথ্য বাতায়নের মাধ্যমে দেশ বিদেশের সকল সুযোগ সুবিধা দেয়ার মাধ্যমে জনগণের সেবা দিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। ডিজিটাল কন্টেনের মাধ্যমে শিক্ষা প্রদান দিয়ে যাচ্ছে বর্তমান সরকার।
ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে ৪.৫ কোটি সেবা প্রদান, ১ কোটি নাগরিকের জন্ম নিবন্ধন, ১৩৮কোটি টাকা উপার্জন, কোটি ৫০লক্ষ নাগরিক পরিসেবার বিল পরিশোধ, ৩০লক্ষ পর্চা প্রদান, ২৬লক্ষ আখ চাষীর সেবা, ২৯লক্ষ ভর্তির আবেদন, রেলওয়ের ১২লক্ষ টিকেট বিক্রয়, ৪০লক্ষ শিক্ষার্থীকে পাঠদান, ২০হাজার শিক্ষক ডিজিটাল কনটেন্ট তৈরীর প্রশিক্ষণপ্রাপ্ত করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে শনিবার সকাল ১০টায় পাবলিক সার্ভিস উইক ও জাতীয় বাতায়ন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মো: সাইফুল হাসান বাদল এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নজরুল ইসলাম সরকার। বাংলাদেশের মধ্যে তিনটি জেলা বাতায়ন শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
আগামী ২৩ জুন মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ ও কুমিল্লা এই তিনটি জেলা বাতায়ন উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জেলা তথ্য বাতায়নে মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের তথ্য দেয়ারও প্রতিশ্রুতি দেন। সব শেষে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন শেষ করেন।
ঢাকা,আর, ২১ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





