রাজধানীর পুরান ঢাকায় একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হন। গতকাল দুপুরে লালবাগের ইসলামবাগে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকেরা হলেন হুমায়ুন, আবদুল মজিদ ও আবদুল বাতেন শেখ। আহতদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহত আবদুল মজিদ জানান, কারখানাটি পাঁচ তলা ভবনের চার তলায় অবস্থিত। এ ভবনের দোতলায় আগুন লাগায় তা পাঁচ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতেই অগ্নিদগ্ধের ঘটনা ঘটে।

বার্ন ইউনিটের মেডিক্যাল অফিসার ডাক্তার উম্মে সালমা জানান, দগ্ধ হুমায়ুন ও মজিদের শরীরের শ্বাসনালীসহ ৫২ শতাংশ ও ৪৬ শতাংশ পুড়ে গেছে। হুমায়ুন অগ্নিকাণ্ডের সময় চার তলা থেকে লাফ দিলে তার দুই পা ভেঙে যায়।

ফায়ার সার্ভিসের ওসি এনায়েত হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বেলা ১টা ১০ মিনিটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে বেলা ২টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সম হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও তির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এসএ