লক্ষ্মীপুর সদর উপজেলায় গাছের সঙ্গে হাত-পা বাধা গোলাম মাওলা নামে এক বিএনপি কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম গোলাম মাওলা, পিতা আব্দুল মান্নান। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার সোবহানপুর গ্রামে।

শুক্রবার ভোরে উপজেলার পুর্ব শেরপুরের কাশিপুর এলাকার কাজী বাড়ি পশ্চিম বাগানে একটি গাছের সঙ্গে হাত-পা বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এদিকে আওয়ামী লীগ-বিএনপি উভয়ে নিহত গোলাম মাওলাকে নিজেদের কর্মী বলে দাবি করছে।

চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সেক্রেটারি লিয়াকত আলী ভুট্টু গোলাম মাওলাকে বিএনপির কর্মী বলে দাবি করছেন।

অপরদিকে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল মতিন চৌধুরী গোলাম মাওলাকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করছেন।

গভীর রাতে তাকে বাড়ি থেকে ডেকে এনে মেরে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

দত্তপারা পুলিশ ফাড়ির ইনচার্জ জালাল উদ্দিন বলেন, দুর্বৃত্তরা এটা করে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এসএইচ