রাজধানীর মিরপুর ১১ এর কালশীর বস্তিতে আগুন লেগেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
সোমবার দুপুরে দিকে নাভানা টাওয়ারের পাশের ওই বস্তিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানিয়েছেন।
লিমা খানম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
এএস





