রাজধানীর কুড়িল বিশ্বরোডে শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ শতাধিক রাউন্ড গুলি করে। এ ঘটনায় ১৫ গুলিবিদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। বিক্ষুদ্ধ শিবির কর্মীরা এ সময় কমপক্ষে ১৫ টি গাড়ি ভাংচুর করে এবং ৩ টি গাড়িতে আগুন দিয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় কুড়িল বিশ্বরোডে শিবির মিছিল বের করলে পুলিশ বাধা দেয় এবং সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ প্রায় শতাধিক রাউন্ড গুলি করে।
শিবির কর্মীরা ইট-পাটকেল ছুড়ে পুলিশকে বাধা দেয়। সংঘর্ষে শিবিরের অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয় এবং প্রায় ৩৫ জন আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত সাতজনকে আটক করেছে বলে জানা গেছে।
ইআর





