চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, বুধবার রাতভর সীতাকুণ্ড ও লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে বিএনপি কর্মী ৩ জন, শিবির কর্মী ২ জন ও জামায়াতের ১ জন কর্মী রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংগঠিত নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে সহিংসতা এড়াতে চট্টগ্রাম জুড়ে পুলিশের এ অভিযান চলছে
এআর





