তীব্র স্রোতের কারণে মাওয়া-কাওরাকান্দি নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে ফেরিঘাটের দু’পাশে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছে শত শত যাত্রী।

হঠাৎ করেই স্রোত বেড়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এর আগে প্রবল স্রোতের কারণে মাওয়া-কাওরাকান্দি নৌ-রুটের রো-রো ফেরিঘাট বন্ধ হয়ে যায়। ৪৬ ঘন্টা বন্ধ থাকা পর গতকাল বৃহস্পতিবার এ ঘাট দিয়ে আবারও ফেরি চলাচল শুরু হয়।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ