জামালপুর জেলার বকশীগঞ্জে বুলি বেগম (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বুলি বেগম বকশীগঞ্জ উপজেলার মোরারপাড়া গ্রামের আবদুলের স্ত্রী।
বুলি বেগমের ভাই ফজলুল করিম অভিযোগ করেন, আমার বোনকে তার ভাসুর আলাল উদ্দিন ও দেবর কালাম নির্যাতন করে হত্যা করেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমই





