শতাধিক কচ্ছপসহ দুই ভারতীয়কে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৬ নম্বর বহির্গমণ ফটকের বাইরে থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- মোবারক আলী(৪৬) ও আসিফ মহীউদ্দিন(২৭)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী কমিশনার তানজিলা আক্তার বলেন, কুয়ালালামপুর থেকে আসা মালিন্দো এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন মোবারক ও আসিফ।
দুজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এএইচ





