ময়মনসিংহ শহরের বাগমারা এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আবু মোখলেছুর রহমান (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক (এডি) মো. সহিদুর রহমান জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এ সময় মোখলেছুর রহমানের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়ে বলেও জানান তিনি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআর





