নাটোর পৌরসভার তিনবার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও জেলা বিএনপির নেতা জাহিদুল ইসলাম জাহিদ ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা শাহিন বৃহস্পতিবার দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নাশকতার মামলায় জামিন নিতে গেলে আদালতের বিচারক তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, নাটোর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও জেলা বিএনপির নেতা জাহিদুল ইসলাম জাহিদ ও বিএনপি নেতা শাহিন বৃহস্পতিবার দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নাশকতার অভিযোগে দায়ের করা চারটি মামলায় জামিন আবেদন করেন। আদালতের বিচারক তাদের দুটি মামলায় জামিন দিলেও অপর দুটি মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

এমএ