কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের কুলালপাড়া গ্রামে একটি অস্ত্রের কারখানা সন্ধান পাওয়া গেছে। এ কারখানা থেকে অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও গান পাউডার জব্দসহ অস্ত্র-বোমা তৈরির কারিগর স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ দুপুর একটায় কুলালপাড়া গ্রামে অবৈধ অস্ত্রের ওই কারখানায় অভিযান চালিয়ে চারটি অস্ত্র ও তিনটি কার্তুজসহ অস্ত্র বানানোর কারিগর স্বামী উলা মিয়া প্রকাশ বূতাইয়া (৪৭) ও স্ত্রী নাসিমা আক্তারকে (৩৩) আটক করে । উলা মিয়া পাঁচ বছর আগে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন। জামিন মুক্ত হয়ে পুনরায় এ কাজে জড়িয়ে পড়েছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেআই





