ইসলামী ছাত্রশিবিরের বরগুনা জেলা শাখার সভাপতি ইরতিজা হাসান ফরিদকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকাল ৪টার দিকে শহরের উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক পিপিএম জানান, নাশকতা ঘটাতে পারে এমন তথ্যের ভিত্তিতে ফরিদকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





