কক্সবাজার জেলা সদর হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের পাঁচতলা ভবনের নিচতলায় স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দু'টি ইউনিটের চেষ্টায় প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে। নিচতলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কীভাবে আগুন লাগলো ও ক্ষয়ক্ষতি নিরূপনে তদন্ত কমিটি করা হবে।

তিনি আরও জানান, এ সময় হাসপাতালে ছয় শতাধিক রোগীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগীকে পার্শ্ববর্তী প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যানি।

এমবি