বেনাপোল চেকপোস্ট থেকে ২৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ মাসুদুর রহমান নামে একজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার রাতে তাকে কাস্টমস তল্লাশি কেন্দ্রে জিঞাসবাদ শেষে রবিবার সকাল ১১টায় চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশন ও কাস্টমস কর্তৃপক্ষ আটক করে। মাসুদুর রহমান যশোর সিটি কলেজ রোড এলাকার রুহুল আমিনের ছেলে।
কাস্টমস কর্মকর্তারা জানান, ৩ দিন আগে ওই যাত্রী বেনাপোল চেকপোস্ট হয়ে ভারতে যান। শনিবার সন্ধ্যায় বাংলাদেশে ফিরে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে চেকপোস্টে তল্লাশি চালানো হয়। পরে রাতে তাকে আটক রেখে সকাল ১১টায় তার কাছ থেকে ২৩ ভরি স্বর্ণালঙ্কারসহ আটক করা হয়। তার কাছ থেকে এ সময় সোনার চেইন, ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়। এসব স্বর্ণালঙ্কারের ওজন ২৩ ভরি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার অনুপম চাকমা বিষয়টি নিশ্চিত করে জনান সোনাসহ পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





