চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার শিবির কর্মীসহ ১০৮ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে একটি এলজি ও দুই রাউণ্ড কার্তুজ এবং ২০ লিটার মদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতভর এ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে লোহাগাড়া ও সীতাকুণ্ড থেকে চার শিবির কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা আছে।
এছাড়া পুলিশ জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ১২ জন এবং সাজা পরোয়ানামূলে ৯২ জনকে আটক করেছে।
এমআর





