ট্রাকের ধাক্কায় পুলিশের পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে উপ-পরিদর্শকসহ (এসআই) পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন।

রোববার রাত ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের পাখি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

আহত গজারিয়া থানার এসআই একেএম মনিরুজ্জামান, কনস্টেবল সাইফুল ইসলাম ও সিদ্দিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং কনস্টেবল ওমর ফারুক আল-মামুন ও আয়নাল হককে ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, মন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পালন করতে পুলিশের টিমটি বাউশিয়া পাখি পয়েন্ট এলাকায় অবস্থানের সময় ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়।

ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের একটি দল মহাসড়কের গজারিয়া সীমানা থেকে ঢাকাগামী পাটবোঝাই একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৭৩৮০) পাখি পয়েন্ট এলাকা থেকে আটক করে। তবে এর চালক পালিয়ে গেছে।

এআর