জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়ায় মিছিল করেছে ফেনী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- ফেনী কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মিজানুর রহমান এবং শিবির কর্মী শরীফ।
এর আগে সকার থেকে জেলার বিভিন্ন জায়গা থেকে ১৫ জন আটক করে পুলিশ।
জানা যায়, ফেনী বড় মসজিদের সামনে থেকে শিবিরকর্মীরা মিছিল শুরু করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তারা সেখান থেকে ওই দুই শিবিরকর্মীকে আটক করে।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





