কেন্দ্রীয় ১৪ দলের নেতারা আগামী শনিবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়া-টেকনাফ এলাকায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদ নেতা মাঈনুদ্দিন খান বাদল এমপি, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশার মাইজভান্ডারি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন ও ন্যাপ নেতা মো. ইসমাইল হোসেন। -বাসস/এমএ
শনিবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবে ১৪ দল
কেন্দ্রীয় ১৪ দলের নেতারা আগামী শনিবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়া-টেকনাফ এলাকায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন।
ইথিওপিয়ায় বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলা, নিহত ১৪
ইথিওপিয়ার আমহারা অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চালানো একাধিক হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ২৫০ মাইল উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে।
সাইফের জোড়া আঘাত, টাইগার শিবিরে স্বস্তি
অবশেষে ভাঙল জুটি। তার আগেই ১৫০ রানের পার্টনারশিপ গড়েছেন ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। তাদের জুটি বাংলাদেশ দলের জন্য মাথাব্যথার কারণ হয়ে গিয়েছিল। দুজনেই ফিফটি তুলে নেন।
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় শিবিরের প্রতিবাদ, চার দফা দাবি
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
















