ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অজ্ঞাত তরুণীকে (২০) আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে অভিভাবক নিখোজ হয়ে গেছে। শুক্রবার দুপুরে ঢামেক হাসপাতালের চিকিৎসা সেবা ইউনিট-১ এর আওতায় ২০৪ নম্বর ওয়ার্ডে ওই তরুণীকে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানা যায়,দুপুরে অজ্ঞাত এক বা একাধিক ব্যক্তি তরুণীকে (২০) ইউনিট-১ এর বিভাগীয় প্রধান ডা.এহসান মাহমুদের আওতাভুক্ত ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। পরে তারা লাপাত্তা হয়ে যায়। বর্তমানে ওই তরুণী অভিভাবকহীন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে,তরুণী ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। হাসপাতালের তথ্য বইয়ে এমনটি সংযোজন করে তাকে ভর্তি করা হয়েছিল।
সূত্র আরও জানায়,তরুণীর গলায়,হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখলে প্রাথমিকভাবে অনুমান করা যায় তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। ওই তরুণী বর্তমানে কোনো কথাই বলতে পারছে না।
তার চোখ দিয়ে অনবরত পানি ঝড়ছে। ধারণা করা হচ্ছে,সে বাকশক্তি হারিয়ে ফেলেছে। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক না থাকায় পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি। ফলে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
জাতীয়
তরুণী হাসপাতালে, অভিভাবক নিখোঁজ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অজ্ঞাত তরুণীকে (২০) আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে অভিভাবক নিখোজ হয়ে গেছে। শুক্রবার দুপুরে ঢামেক হাসপাতালের চিকিৎসা সেবা





