নড়াইলে দেশব্যাপী গুপ্তহত্যা ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে নড়াইলের পূজা উদযাপন কমিটি।
বৃহস্পতিবার (১৬জুন) দুপুরে আদালত সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু।
বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, আওয়ামীলীগ নেতা অমিত সাহা রাজা, জেলা যুবলীগের আহবায়ক বাবুল কুমার সাহা, মুক্তিযোদ্ধা এসএ মতিন, এ্যাডভোকেট ওমর ফারুক, দিলীপ অধিকারী, স্বপ্না সেন প্রমুখ।
এমআইএস





