ফরিদপুর জেলার মধুখালীতে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও সহযোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি টিনবোঝাই ট্রাককে পেছন থেকে মাগুরা অভিমুখী একটি হাঁস বহনকারী ট্রাক আঘাত করলে আঘাতকারী ট্রাকের চালক মো. মোশাররফ হোসেন ও সহযোগী মো. আপেল মারা যায়।
তিনি জানান, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশকে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।
এমই





