রাজধানীর খিলক্ষেত থেকে মুসাম্মত (২২) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১টার দিকে খিলক্ষেত উত্তর নামাপাড়া এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মধুসদন মজুমদার জানান, স্বামী স্ত্রী কলহের জের ধরে এটি একটি আত্মহত্যার ঘটনা হতে পারে, তবে লাশ ময়নাতদন্তের পর এর কারণ জানা যাবে।
ওএফ





