কুষ্টিয়ায় ট্রাকের চাপায় রনি আহমেদ (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত রনি মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের মিজান আহমেদের ছেলে।
সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কবুরহাট এলাকার রশিদ এগ্রো মিলের নিকট এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে রশিদ এগ্রো মিলের চাল বোঝাই করা নিজস্ব ট্রাক বের হওয়ার সময় রাজমিস্ত্রি রনিকে ধাক্কা দেয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খাালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এসএইচ





