মুন্সীগঞ্জের মেঘনা নদীর ইসমানীর চরে ঘন কুয়াশার কারণে এমভি আঁচল নামে একটি যাত্রীবাহী লঞ্চ পাঁচ শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়েছে।

চাঁদপুর থেকে ছেড়ে আসা আঁচল লঞ্চটি সোমবার ভোর ৪টার দিকে আটকা পড়ে বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ নৌ-ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, এমভি আঁচল লঞ্চের চালক ভোর রাতে ঘন কুয়াশার কারণে নদীর ধারে নোঙর করতে বাধ্য হন। সোমবার সকাল ১০টা পর্যন্ত লঞ্চটি চরেই নোঙর করা আছে।

জেআই