রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবদুর রহিম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রহিম দারুস সালাম লালকুঠি বাজার এলাকার আবদুল গণি মিয়ার ছেলে।

সোমবার দুপুর ২টার দিকে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

রহিমের দুলাভাই মো. সেলিম মিয়া জানান, রহিম সনি পরিবহনের কাউন্টারে কাজ করতো। দুপুরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সহকারি ক্যাম্প ইনচার্জ (উপপরিদর্শক) সেন্টুচন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এআই