মাগুরায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
মাগুরা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ছয়রুদ্দিন জানান, আজ সোমবার সকালে শহরতলীর বরুনাতৈল মাঠের মধ্যে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। হাত-পা বেঁধে মুখে গামছা দিয়ে মাঝরাতে কে বা কারা গলাকেটে তাকে হত্যা করে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সকালে মাগুরা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মোটরসাইকেলটি মৃত ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে।





