রাজধানীর উত্তরার এয়ারপোর্ট রোডে ঢাকা মহানগরী উত্তরের ব্যানারে মিছিল করেছে ছাত্রশিবির। ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোদের সমর্থনে তারা এ মিছিল বের করে।

আজ বুধবার সকাল ৮ টায় দিকে মহানগর এইচআরডি সম্পাদক মো. আইউব এর নেতৃত্বে মিছিলটি হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিমান বন্দর থানা শিবিরের সভাপতি জাকিরূল ইসলাম, উত্তরখান শিবিরের সভাপতি কেরামত আলী, সেক্রেটারি মমিনুর রহমান, রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইআর