রাজধানীর খিলগাঁও থানা এলাকায় সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

শনিবার বিকাল ৩টা থেকে এ অভিযান শুরু হয়।

জানা গেছে, পুলিশ-র‌্যাব-বিজিবির সদস্যরা যৌথভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত গ্রুপ, চাঁদাবাজ, ওয়ারেন্টভুক্ত আসামি ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালায়।

বিশেষ করে ডিসিসি নির্বাচনকে সামনে রেখে পেশাদার সন্ত্রাসী ও অপরাধীরা যাতে মাথাচাড়া দিতে না পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সেজন্য এ অভিযান চালানো হচ্ছে।

এ ব্যাপারে খিলগাঁও থানার এসআই আলাউদ্দিন জানান, এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রব্যবসায়ীসহ বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান চালানো হচ্ছে।

এমকে