চাকরি প্রত্যাশীদের বহুল প্রত্যাশিত দাবি জাতীয় সংসদে উঠছে আজ। পাশাপাশি চাকরি থেকে অবসরের বয়স বাড়ানোর প্রস্তাবও তোলা হবে সংসদে।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ব্যানারে "সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বৃদ্ধি করে ৩৫ এ উন্নীত করণের জন্য দীর্ঘ দিন ধরে আন্দোলন করে যাচ্ছে।
বিগত সরকারে আমলে জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি তিন তিন বার সুপারিশ এবং বহু সংসদ সদস্য, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বার বার এই যৌক্তিক দাবী সংসদে উপস্থাপন করলেও তা বাস্তবায়ন হইনি।
এদিকে গত ২০ এপ্রিল পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে গেলে শাহবাগ থেকে সংগঠনের যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদসহ ৭ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।
এর পর থেকে দাবি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ সাধারণ পরিষদ নামের এই সংগঠনটির নেতাকর্মীরা।
বর্তমানে চাকরিতে প্রবেশের বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা কোটায় তা ৩২ বছর। আর অবসরে যাওয়ার বয়সসীমা ৬০ বছর এবং মুক্তিযোদ্ধা কোটায় ৬১ বছর।
অধিবেশন চলাকালীন বৃহস্পতিবার বেসরকারি দিবস হিসেবে রাখা হয়।
এ ব্যাপারে সংগঠনের যুগ্ন আহ্বায়ক শাহাব উদ্দিন শিহাবের সাথে যোগাযোগ করা হলে তিনি টাইমনিউজকে বলেন, আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্হান কর্মসূচি চালিয়ে যাব।
সরকারের নির্বাচনী ইশতেহার বয়স বৃদ্ধির প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি সবাইকে শহীদ মিনারে অবস্হান কর্মসূচিতে অংশগ্রহনের অনুরোধ জানান।
এএস





