করোনাভাইরাসের নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণের কারণে যুক্তরাজ্যে বসবাসরত আরও ৯৯ জন সিলেট প্রবাসী দেশে ফিরেছেন।
আজ (১৮ জানুয়ারি) সোমবার দুপুর পৌনে ১২টার দিকে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের বিজি-২০২ ফ্লাইটে আরও ১৩২ জন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেছেন।
এরমধ্যে ৯৯ জন সিলেটে এবং শিশুসহ ৩৩ জন ঢাকায় ফিরে যান।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেটে আসা যাত্রীদের মেডিক্যাল টিম দ্বারা প্রাথমিক পরীক্ষার পর ৪ দিনের জন্য হোটেল কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় যুক্তরাজ্যে থেকে সিলেটে ফেরেন আরও ৪২ জন যাত্রী।
এমবি





