সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে সালেহা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মাসুদ মোড়ল মারাত্মক আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার তালা-পাইকগাছা সড়কের গোনালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা তালা উপজেলার জেঠুয়া গ্রামের বাসিন্দা।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ছগির মিঞা জানান, মোটরসাইকেলে ডাক্তারের কাছে যাওয়ার পথে গোনালী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সালেহা বেগম নিহত হন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমই





