ময়মনসিংহে শিবির সন্দেহে ১০ জনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শুক্রবার দিবাগত গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর কেন্টিনের সামনে থেকে তাদের আটক করা হয়।

তবে আটকদের মধ্যে মাহফুজুর রহমান মূসা (২২) নামে ‍একজনের নাম জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি।

শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) কামরুল ইসলামজানান, আটকদের মধ্যে তিনজন শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে। আর বাকী সাতজন সন্দিগ্ধ আসামি।

তিনি বলেন, তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় তাদের আটক করা হয়। পুরনো মামলায় আসামি করে সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কেএইচ