চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়ার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত টানা অভিযানে তাদেরকে ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের জামায়াত-শিবির অধ্যুষিত সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৩৫ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে এজাহারভুক্ত আসামি ও অপরাধীদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





