মায়ের জানাজায় অংশ নিতে ঢাকা থেকে পঞ্চগড় আইইউবিএটির ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রেজোয়ানুল ইসলাম রাজন।

আসার পথে হাতাহাতির জের ধরে রোববার সকালে হানিফ এন্টারপ্রাইজের পঞ্চগড় কাউন্টারের সামনে শ্রমিকরা তাকে মারপিট করে।

এ ব্যাপারে হানিফ এন্টারপ্রাইজের সুপারভাইজার মখলেছুর রহমান পলাশ বলেন, ঢাকা থেকে বের হওয়ার সময় প্রচুর যানজট ছিল।

এছাড়া গাড়ির ব্রেকের সমস্যার কারণে কিছুটা দেরি হয়েছে। এক টিকেটে তারা ১০ জন যাত্রী ছিলেন। কাউন্টারে নামার সঙ্গে সঙ্গে আমাদের তারাই মারপিট শুরু করে।

আইইউবিএটির শিক্ষার্থী রেজোয়ানুল ইসলাম রাজন জানান, আমার মায়ের জানাজার নির্ধারিত সময়ের ৩০ মিনিট চলে গেছে।

আমরা কাউন্টারের একটু আগে সড়কেই নামতে চাইলে চালক আমাদের কথা না শুনে তাদের নিজস্ব কাউন্টারে নিয়ে যায়।

পরে কাউন্টার থেকে কয়েকজন লোক লাঠিসোঠা নিয়ে বাসে উঠে। স্থানীয় একজন শ্রমিক নেতার নির্দেশে তারা দরজা বন্ধ করে আমাদের মারপিট শুরু করে।

আমাদের কিছুই করার ছিল না। হোটেল অভিতে হেলপার ও সুপারভাইজার এক ঘণ্টার বেশি দেরি করেছিল।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মমিন জানান, খবর পেয়েই পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে শুনেছি উভয়পক্ষকে নিয়ে বৈঠকের ব্যবস্থা নেয়া হচ্ছে। থানায় অভিযোগ করা হলে প্রশাসনের পক্ষ হতে ব্যাবস্থা গ্রহন করা হবে।


এসএম