বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে চোরাচালানী পণ্য আটক করতে গিয়ে চোরচালানীদের হামলার স্বীকার হয় বিজিবি সদস্যরা।

এতে হামলায় ইউনুস আলী নাম এক বিজিবি হাবিলদার আহত হয়েছেন। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ৫ রাউন্ড গুলি বর্ষন করেছে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, ভোর ৪ টার দিকে একদল চোরাচালানী বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে বাংলাদেশে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম নামে এক মাদক পাচারকারীকে ১’শ বোতল ফেনসিডিল সহ আটক করে।

এক পর্যায়ে চোরাচালানীরা সংঘবদ্ধ হয়ে বিজিবির কাছ থেকে আসামী ছিনিয়ে নিতে তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে এক বিজিবি হাবিলদার আহত হন।

আত্মরক্ষার্থে বিজিবি ৬ রাউন্ড গুলি বর্ষণ করে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। আটক মনিরুল বেনাপোলের গয়ড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

নাসির/জেড