রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাড়িওয়ালা আনোয়ার হোসেন (৫০) ও ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক (২০)।
প্রতিবেশী আশরাফ হোসেন জানান, রাতে ঝড়ের কারণে বাড়ির বিদ্যুতের তার ছিড়ে যায়। এতে আনোয়ার হোসেন প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে রাজ্জাকও বিদ্যুৎস্পৃষ্ট হয়। দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাজ্জাকের বাড়ি গাইবান্ধার পলাশবাড়িতে। তার বাবার নাম জাফর উল্লাহ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক)মর্গে রাখা হয়েছে।
কেএইচ





