ড. মো: হুমায়ুন কবীরকে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বপালন করছেন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে বিএসএস (প্রশাসন) ক্যাডার ড. মো: হুমায়ুন কবীরের নিয়োগ জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হবে।
এদিকে, রাজশাহীর বিভাগীয় কমিশনারের দায়িত্ব থাকা সরকারের অতিরিক্ত সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকারকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে এরই মধ্যে অপর এক আদেশে নির্বাচন কমিশন সচিবালয়ে পদায়ন করা হয়েছে।
এর আগে ২০১৯ সালের ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি হয়েছিল।
বিভাগীয় কমিশনার নিয়োগের আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ছিলেন মো: হুমায়ুন কবীর খোন্দকার।
এমবি





