রাজধানীর মিরপুরে ২ট্রাকের চাপায় নাসির হোসেন (৩২) নামে এক ট্রাকশ্রমিক নিহত হয়েছেন।
মিরপুর-১ নম্বরের কাঁচাবাজার সংলগ্ন রাস্তায় সোমবার রাত ১টায় এ দর্ঘটনা ঘটে।
নাসির হোসেন দিনাজপুর জেলার ব্রাহ্মণপুর থানার বেগমপুর গ্রামের কোবাদ মণ্ডলের ছেলে। তিনি ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতেন।
ট্রাকের চালক ফরহাদ হোসেন জানান, তিনি ও নাসির হোসেন একই গ্রামের বাসিন্দা। তারা দিনাজপুর থেকে ট্রাকে করে পেঁয়াজ নিয়ে ঢাকায় আসেন। মিরপুর কাঁচাবাজারে ট্রাক থেকে পেঁয়াজ নামানোর সময় নাসির পাশে দাঁড়ানো ছিলেন। এ সময় হঠাৎ অপর একটি ট্রাক এসে ধাক্কা দিলে তিনি ২ট্রাকের মাঝে চাপা পড়ে আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে যাওয়া হয়। রাত ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





