ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে বস্তাবন্দী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ (০৭ অক্টোবর) সকাল ১০টার ‍দিকে জেলার হরিপুরের কাঠালডাঙ্গী এলাকায় ধানক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম শফিরুল (৪০)।  

এলাকাবাসী ও পুলিশ জানায়, হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকায় ধানক্ষেতে একটি বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বস্তার ভেতরে একটি লাশ দেখতে পায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে ওই যুবককে। লাশের পরিচয় উদঘাটনের জন্য পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের মূল রহস্য বের করা হবে।

হাসেম/এমবি