রাজধানীর মোহাম্মাদপুরে গাজা বিক্রিকালে ৫ কেজি গাজা ও একটি মোবাইল সেটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২।

সোমবার সন্ধ্যায় র‌্যাব-২ এর অপারেশন কর্মকর্তা এএসপি মারুফ হোসেন টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মোহাম্মাদপুরের কৃষিবাজার এলাকায় মাদক বিক্রিকালে ৫ কেজি গাজা ও একটি মোবাইল সেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-২ এর উপ-পরিচালক ড.দিদারুল আলমের নেতৃত্বাধীন একটি টিম।

আটকৃত ফয়েজ মিয়া (৫২) ব্রাক্ষ্মণবাড়িয়ার নবিনগর উপজেলার মৃত. আলিমুদ্দিনের ছেলে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিায় চলছে বলে জানিয়েছেন এএসপি মারুফ।

এআই/কেএইচ