গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছে। এ সময় তাদের দেড় বছরের শিশু ছেলে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করেছে।
সোমবার বেলা পৌনে ১১টার দিকে গাইবান্ধার নলডাঙ্গা-বামনডাঙ্গা সড়কের সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের আজেপাড়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মতিয়ার রহমান (৫২) ও তার স্ত্রী আছমা বেগম (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাইবান্ধা থেকে একটি ট্রাক বামনডাঙ্গার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে করে মতিয়ার তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন।
তারা আজেপাড়া মাদ্রাসার সামনে পৌঁছলে মোটরসাইকেল ও ট্রাকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান।
শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার নাম জানা যায়নি। নিহতদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুরে।
এমকে





