বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিচ তলার একটি স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রায় পৌনে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৯টার দিকে বিএসএমএমইউ’র ডি-ব্লকের নিচ তলায় একটি বেডসিটের স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়।
প্রায় পৌণে এক ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কিভাবে ওই আগুন লাগে সে বিষয়ে কিছু জানাতে পারেননি কামরুল হাসান।
এমবি





